চবির পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দায় চাপাতে চাইছেন উপাচার্য, অভিযোগ শিক্ষকদের
চবির পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দায় চাপাতে চাইছেন উপাচার্য, অভিযোগ শিক্ষকদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংঘাতময় পরিস্থিতি এড়াতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন শিক্ষক সমিতির প্রতিনিধিরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যর্থতা ঢাকতেই শিক্ষকদের ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতে চাইছে। তাদের মতে, শিক্ষকদের আন্দোলনের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। চবিতে গত কয়েকদিনে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় শিক্ষক সমিতির আন্দোলনকে দায়ী করেছেন উপাচার্য শিরীণ আখতার। ফাইল ছবি পার্থ প্রতীম বিশ্বাস ২ মিনিটে পড়ুন রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘শিক্ষক সমিতির চলমান আন্দোলন দেশের মানুষকে বিভ্রান্ত করছে। তাদের আন্দোলনের সুযোগে ছাত্রলীগ সংঘর্ষে জড়িয়েছে।’ তিনি আরও জানান, শিক্ষক সমিতির নির্বাহী কমিটির একটি অংশ তার ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। এ আন্দোলন বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্নকরার পাশাপাশি দেশের মানুষকে বিভ্রান্ত করছে। বিভিন্ন বিভাগে প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত না মেনে শিক্ষক নিয়োগসহ নানা অনিয়মের...

