আউটের পর সাকিবকে ব্যঙ্গ তামিমের, ভিডিও ভাইরাল

  আউটের পর সাকিবকে ব্যঙ্গ তামিমের, ভিডিও ভাইরাল সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার তিক্ত সম্পর্ক যেন নতুন মাত্রা যোগ করেছে চলমান বিপিএলে। যেখানে তামিমকে আউটের পর সাকিবের করা উদযাপন, পরক্ষণে সাকিবের আউটের পর ব্যঙ্গ করেছেন তামিম। তামিম-সাকিব দ্বন্দ্ব যোগ করলো বাড়তি মাত্রা। ছবি: সংগৃহীত খেলার সময় ২ মিনিটে পড়ুন যা সোমবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচ শেষ হওয়ার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আলোচনা ও সমালোচনায় মেতে ওঠেন দেশের সমর্থকরা।   চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে ‍মুখোমুখি হয়েছিল সাকিবের রংপুর ও তামিমের বরিশাল। এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে রংপুরের বোলারদের বিপক্ষে মারকুটে ছিলেন তামিম।  পুরোপুরি ক্রিজের আধিপত্য নেয়ার আগে পঞ্চম ওভারে আক্রমণে এসে তাকে প্রথম বলেই শিকার করেন সাকিব।   আরও পড়ুন:  ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে তামিমদের হারিয়ে প্রতিশোধ নিলো সাকিবরা   তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে শর্ট মিড অনে ক্যাচ তুলে দেন তামিম। মুমিনুল হক বল হাতে লুফে নেয়ার সঙ্গে সঙ্গেই তামিমের দিকে আড়চোখে তাকি...